• আমাদের ওয়েবসাইটে স্বাগতম
    বার্ষিক পুরস্কার বিতরণী

  • আমরা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান
    প্রদর্শনী

  • আমরা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান
    বিদ্যালয়

আমাদের ওয়েবসাইটে স্বাগতম

অলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যস্মৃতিবিজড়িত, ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’ হিসেবে খ্যাত সৌন্দর্যমণ্ডিত শ্রীহট্টে অবস্থিত ঐতিহ্যবাহী পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়। ১৫ ফেব্রুয়ারি ১৯৫৯ খ্রিস্টাব্দে মাত্র ৭৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এ বিদ্যালয়টি আজ অর্ধশতাব্দীরও বেশি সময়ের গৌরবময় ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থী, সাফল্য ও কৃতিত্বে সমৃদ্ধ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। সিলেট শহরের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানটি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নৈতিক শিক্ষার আদর্শে উদ্বুদ্ধ। সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দক্ষ পরিচালনায় বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টি একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ধাপে ধাপে উন্নয়নের বিভিন্ন স্তর অতিক্রম করে ১৯৯০ সালে পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। অভিভাবকদের সচেতনতা, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং সর্বোপরি পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর ব্যবস্থাপনার ফলে বিদ্যালয়টি বর্তমানে সিলেটের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত।
বিদ্যালয়ের অবস্থানবিভাগীয় সদর সিলেট শহরের রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্সের অভ্যন্তরে প্রায় দেড় একর জমির ওপর মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়। নগরের কোলাহল ও ব্যস্ততা থেকে কিছুটা দূরে, সবুজ-শ্যামল, নির্মল ও শান্ত পরিবেশে গড়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রায় ১,৪০০ শিক্ষার্থীর জন্য এক নিরাপদ ও আনন্দময় শিক্ষাঙ্গন।বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি ইউ-আকৃতির ভবন রয়েছে, যা দীর্ঘ টিনশেড ও আধাপাকা স্থাপনার সমন্বয়ে নির্মিত। নান্দনিক বিন্যাস ও পরিচ্ছন্ন পরিবেশ সহজেই আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ভবনগুলোর সম্মুখে রয়েছে সবুজ ঘাসে আচ্ছাদিত মনোমুগ্ধকর একটি বিস্তৃত খেলার মাঠ, যা শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রাণকেন্দ্র। মাঠের চারপাশজুড়ে বনজ, ফলজ ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমারোহ পুরো ক্যাম্পাসে এনে দিয়েছে এক মনোরম, স্নিগ্ধ ও প্রাকৃতিক আবহ।

বিস্তারিত ...

আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে  জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে।
ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।

বিস্তারিত ...

উন্নত শিক্ষা পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ ও নিয়মানুবর্তিতার জন্য এ প্রতিষ্ঠান এক স্বতন্ত্র মর্যাদায় অভিষিক্ত। শিক্ষা দীক্ষা, শিল্প সংস্কৃতি ও খেলাধুলা সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির রয়েছে গৌরব উজ্জ্বল সাফল্য। শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সাপ্তাহিক ও বাৎসরিক কার্যক্রমের ভিত্তিতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বীয় মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়াঙ্গনেও রয়েছে ঈর্ষণীয় সাফল্য।

পড়ালেখা, ফলাফল, খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীর ভিত্তিতে আমাদের স্কুল সিলেট বিভাগ তথা দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে স্থান করে নিয়েছে।

এ প্রতিষ্ঠানের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভাল ফলাফল অর্জন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা- আমাদের প্রত্যাশা।

বিস্তারিত ...
  গুরুত্বপূর্ণ লিংকস   প্রয়োজনীয় লিংকস   লিংকস জোন
  DSHE   Sylhet Board   President's Office
  SUST   Teachers Portal   BD Education Board
  BUET   Dhaka University   Ministry of Education
  E-Book   BD National Portal   Prime Minister's Office
  Account Info   Sylhet District Portal   Education Board Result
  Forms of BD Govt.   Railway E-Ticketing Service   Online Passport Application