ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

প্রকাশক : এডমিন | প্রকাশিত : ডিসেম্বর ০১, ২০২৫

এতদ্বারা ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২৬ শিক্ষাবর্ষে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বিগত বছরের ন্যায় অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি নিম্নে উল্লেখ্য করা হলো।
অনলাইনে আবেদনের ওয়েব সাইট: https://gsa.teletalk.com.bd
অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২১/১১/২০২৫খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকা থেকে।
অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ০৫/১২/২০২৫খ্রিঃ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত
আবেদন ফির পরিমাণ=১০০/- টাকা (টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে)
কেন্দ্রীয় ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ১১ ডিসেম্বর, ২০২৫ ফলাফল প্রকাশ করা হবে
বিঃ দ্রঃ আবেদনকারী শিক্ষার্থীর বয়স ১ম শ্রেণিতে ৬+ সেই হিসেবে অন্যান্য শ্রেণির বয়স নির্ধারিত হবে।
কেজি-১, কেজি-২ শ্রেণির ভর্তি ফরম বিতরণ বিদ্যালয়ের প্রাথমিক শাখা হতে তারিখঃ ০১/১২/২০২৫খি থেকে ১৪/১২/২০২৫খ্রি. পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতিত)
সময়ঃ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ০১৭৩৭-৪৮১৫০৭, ০১৭১২-৯৪১৫২৮