২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে রাতের প্রথম প্রহরে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-পিওএম) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত দায়িত্বে এডিসি (সদর ও প্রশাসন) জনাব শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ,সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী এবং বিদ্যালয়ের অন্যান্য সিনিয়র ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
নোটিশ সমূহ
গুরুত্বপূর্ণ লিংক
ইভেন্ট সমূহ
Aug 05
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৫
অগাস্ট ০৫, ২০২৫
Mar 16
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫
মার্চ ১৬, ২০২৫
Aug 11
বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
অগাস্ট ১১, ২০১৫