ভার্চুয়াল ক্লাসের নোটিশ

প্রকাশক : এডমিন | প্রকাশিত : মে ২৯, ২০২০

প্রধান শিক্ষকের কার্যালয়
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, সিলেট।


সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম।
বিশ্বে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস,এটি একটি বৈশ্বিক মহামারী। এর ফলে আমাদের সুপ্রিয় শিক্ষার্থী তিন মাস যাবৎ প্রাতিষ্ঠানিক শ্রেণিকার্যক্রম থেকে বঞ্চিত রয়েছে। ।আপনারা অবশ্যই দেখেছেন আমরা বৎসরের প্রথমদিন বই বিতরণ উৎসব উদযাপনের মাধ্যমে পুরোদমে বার্ষিক পরিকল্পনা মোতাবেক সকল একাডেমিক কার্যক্রম শুরু করি। শুরুতেই 'আলোর ঝরনা ধারা' নামীয় বার্ষিক ম্যাগাজিন, বার্ষিক পরিকল্পনা সম্বলিত ক্যালেন্ডার, নোটবই ইত্যাদি শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে শ্রেণিকার্যক্রম শুরু করি। পাশাপাশি কর্মপরিকল্পনা অনুযায়ী মিলাদ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করি। কিন্তু বৈশ্বিক এই মহামারী সংক্রমিত হওয়ার প্রেক্ষিতে বিগত ১৭/৩/২০২০ খ্রিঃ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এই বন্ধকালীন সময়ে শিক্ষার্থীরা যাতে ঘরে বসে শ্রেনিকার্যক্রমে অংশগ্রহণ করে সে লক্ষে বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে "আমার ঘরে আমার স্কুল" পরিচালিত হয়। পাশাপাশি আমরাও ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়াল ক্লাস পরিচালনা করি। এতে অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করেছে। ঈদের জন্য ভার্চুয়াল ক্লাস বন্ধ ছিলো। আগামী ২৯/৫/২০২০ তারিখ থেকে আবার ভার্চুয়াল শ্রেণিকার্যক্রম শুরু হবে। তাই সকলে এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
রাতের পর দিন আসবেই। আশা রাখি আমরা অচিরেই বিদ্যালয়ে শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণ করতে পারব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ঘরে থাকি, সুস্থ থাকি নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।


মোঃ শাহ আলম
প্রধান শিক্ষক
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়,
সিলেট।