প্রধান শিক্ষকের কার্যালয়
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট।
আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দেশের এই কঠিন পরিস্থিতিতেও আমরা এসএসসি পরীক্ষা ২০২০ এর ফলাফল পেয়েছি। সেজন্য আমি মহান আল্লাহ্ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে। আরো ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ও প্রথম নারী শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি কে। যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা একটি স্বচ্ছ ফলাফল হাতে পেয়েছি।
ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দদেরকে। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া মহোদয় এর প্রতি যিনি সার্বক্ষণিক বিদ্যালয়ের খোঁজ-খবর রাখছেন ও বিদ্যালয়ের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।অভিনন্দন জানাচ্ছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখেছো। কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত অভিভাবকদের যারা এই ফলাফল অর্জনে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।
বিদ্যালয়ের ফলাফল সংক্ষিপ্তসারে তুলে ধরা হলো:
মোট পরীক্ষার্থী: ১৭৬ জন
জিপিএ ৫ প্রাপ্ত: ৪৯ জন (ছাত্র ৩৫, ছাত্রী ১৪)
পাশের হার: ৯৬.০২
তোমাদের আগামীর পথচলা শুভ হোক এই দোয়া থাকলো। সে পর্যন্ত ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি।
আল্লাহ হাফেজ।
মোঃ শাহ আলম
প্রধান শিক্ষক
পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট।
নোটিশ সমূহ
গুরুত্বপূর্ণ লিংক
ইভেন্ট সমূহ
Aug 05
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৫
অগাস্ট ০৫, ২০২৫
Mar 16
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫
মার্চ ১৬, ২০২৫
Aug 11
বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
অগাস্ট ১১, ২০১৫