পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিতঃ
২৭/০২/২০২৫ খ্রিঃ ঐতিহ্যবাহী পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট জনাব মোঃ আফতাব চৌধুরী, বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃক এসএমপি‘র মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সহ অন্যান্য অফিসারদের প্রীতি উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ ও অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও শিক্ষার্থীরা অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে, যা উপস্থিত সবাই উপভোগ করেন।
নোটিশ সমূহ
গুরুত্বপূর্ণ লিংক
ইভেন্ট সমূহ
Aug 05
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৫
অগাস্ট ০৫, ২০২৫
Mar 16
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫
মার্চ ১৬, ২০২৫
Aug 11
বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
অগাস্ট ১১, ২০১৫