নিয়ম-কানুন

অনুপস্থিতি
কোন কারণে অনুপস্থিত থাকতে হলে শিক্ষার্থীদেরকে আগে থেকে অনুমতি নিতে হবে। আকস্মিক ক্ষেত্রেও সঠিক কারণ দেখিয়ে ছুটি অনুমোদনের জন্য অভিভাবকের সুপারিশ সহ প্রধান শিক্ষক  বরাবর আবেদন করতে হবে।

অসুস্থতাজনিত কারণে তিন কিংবা তার বেশি দিন অনুপস্থিতির ক্ষেত্রে আবেদন পত্রের সঙ্গে চিকিৎসা প্রত্যয়নপত্র সংযুক্ত করে জমা দিতে হবে।


অভিভাবক দিবস
অভিভাবক দিবসে অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষার ফলাফলের উন্নতির জন্য মত বিনিময় করা হয়। এতে তাঁরা নিজ নিজ মতামত ব্যক্ত, প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয় সম্পর্কে জেনে নেয়া, পরামর্শ ইত্যাদি প্রদান করতে পারেন। প্রতিষ্ঠানের কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মাবলী অভিভাবকদের নিয়মিত জানানো হয়।

মাসিক বেতন পরিশোধের নিয়ম
*  নির্ধারিত বেতন প্রদানের তারিখের মধ্যে চলিত মাসের বেতন পরিশোধ করতে হবে।
*  পর পর ৩ মাস বেতন পরিশোধে ব্যর্থ হলে হাজিরা খাতা থেকে শিক্ষার্থীর নাম কাটা যাবে।
*  বেতন আদায়কারী ব্যাংকের নামঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি