ইতিহাস

১৯৫৯ সালের ১৫ ফেব্রুয়ারি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের জন্য একটি শুভক্ষণ। এ শুভ দিনে গুটিকয়েক প্রাজ্ঞ ব্যক্তিত্বের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে আমাদের এ প্রাণপ্রিয় বিদ্যাপীঠ। এর পুরোধা ছিলেন ছিলেন সিলেটের তৎকালীন পুলিশ সুপার জনাব এ এফ এম মান্নান পিএসসি। তাঁর সাথে সহযোদ্ধা হিসেবে যে মহান ব্যক্তিত্ব প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলেন, তিনি ছিলেন পুলিশ বিভাগের একজন সুযোগ্য এ.এস.আই জনাব মো: মতিউর রহমান। বিদ্যালয়টি শুরুতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। শুরুতে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এর শিক্ষার্থী সংখ্যা ছিল ৭৬ জন এবং শিক্ষক সংখ্যা ছিল ৩ জন। শিক্ষকদের সবাই ছিলেন পুলিশ বিভাগীয় সদস্য। একজন মাতা যেমন একটি নবজাতককে অনেক কষ্টে লালন পালনের মাধ্যমে একজন পরিণত মানুষে উন্নীত করেন, তেমনি শুরুর দিকে তৎকালীন পুলিশ পরিবারের কর্তা ব্যক্তিদের অত্যাধিক পরিশ্রমে বিদ্যালয়টি খুবই অল্প দিনের মধ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পরিণত হতে সক্ষম হয়। কালের পরিক্রমায় ১৯৮৮ সাল বিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কাঙ্কিত বৎসর এজন্য যে, এ বৎসর বিদ্যালয়টি তার মূল লক্ষ্য অর্থাৎ একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে পরিণত হওয়ার প্রথম সোপানে পদার্পণ করে। এ শুভযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন সিলেটের তৎকালীন সুযোগ্য পুলিশ সুপার জনাব আনোয়ারুল ইকবাল। ১ জানুয়ারি ১৯৮৮ সালে বিদ্যালয়ে প্রথম নবম শ্রেণি চালু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালে সর্বপ্রথম বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে শতভাগ সাফল্য অর্জন করে। এ পর্যন্ত যে ক’জন সভাপতি মহোদয় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখেন তাঁদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাঁরা হলেন-
১. জনাব আব্দুর রহিম খান- পিপিএম
২. জনাব মো: আব্দুল আইয়ুম৩. জনাব চৌধুরী আহসানুল কবির
৪. জনাব এ.বি.এম বজলুর রহমান
৫. জনাব জনাব মো: হাবিবুর রহমান
৬. জনাব তাজুল ইসলাম
৭. জনাব মো: আনিসুর রহমান
৮. জনাব এম.এ হানিফ
৯. জনাব মো: মোখলেছুর রহমান
১০. জনাব মো: আব্দুল মান্নান (ভারপ্রাপ্ত)
১১. জনাব ডা: সাদিকুর রহমান
১২. জনাব সাহাদাত হোসেন
১৩. জনাব মো: মোস্তাক কামাল
১৪. জনাব আনসার উদ্দিন খান পাঠান
১৫. জনাব মল্লিক ফখরুল ইসলাম
১৬. জনাব মো: আব্দুর রহিম পিপিএম
১৭. জনাব মো: আব্দুলাহেল বাকী পিপিএম
১৮. জনাব মো: আশরাফুর রহমান
১৯. জনাব এসএম রুহুল আমিন

২০১০ সালে সিলেট শহর মেট্রোপলিটন-এ পরিণত হওয়ায় পুলিশ হেডকোয়াটর্স এর নিদের্শে বিদ্যালয় ব্যবস্থাপনার দায়িত্ব সিলেট জেলা পুলিশ থেকে হস্তান্তরিত হয় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপর। বিদ্যালয় পরিচালনার দায়িত্ব মেট্রোপলিটন পুলিশের ওপর অর্পিত হওয়ার পর বিদ্যালয়ের পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল অবকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে গুণগত পরিবর্তনের গতি আরো তরান্বিত হতে থাকে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত কমিশনার পদাধিকার বলে এর সভাপতি দায়িত্ব পালন করেন।
SPLHS_Chairman_List