রসায়ন ল্যাব

বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সুসজ্জিত বৈজ্ঞানিক প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ সুপরিসর বিজ্ঞানাগার। এর দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। যাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা হাতে কলমে বিজ্ঞানের জটিল বিষয়গুলো হৃদয়ঙ্গম করার সুযোগ পায়।