লক্ষ্য ও উদ্দেশ্য

ভিশন (Vision)আমাদের লক্ষ্য হলো উৎকৃষ্ট শিক্ষাদানের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা।মিশন (Mission)আমাদের মিশন হলো আধুনিক, প্রযুক্তিনির্ভর শিক্ষাদান-পদ্ধতি এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান করে উৎকর্ষের জন্য জাতীয়ভাবে স্বীকৃত একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।